Page 1
ALL INDIA SENIOR SCHOOL
CERTIFICATE EXAMINATION
2021-2022
SAMPLE PAPER OF CLASS
X
MARKING SCHEME
SUBJECT - BENGALI (বাংলা )
SUBJECT CODE: 005
TERM-II
FULL MARKS – 40
Page 2
BENGALI Code No. 005
The Question Paper is divided into Four Sections
SECTION – A : READING : 5 Marks
SECTION – B : WRITING : 10 Marks
SECTION - C: GRAMMAR : 10 Marks
SECTION - D: LITERATURE : 15 Marks
Page 3
CLASS – X (2021 – 2022)
SUBJECT: BENGALI (Code: 005)
TERM- II
Time allowed : 2 Hours Maximum Marks :40
সময় – ২ ঘন্টা সর্বমোট অঙ্ক -৪০
DESCRIPTIVE TYPE PAPER
SECTION -A READING
(UNSEEN COMPREHENSION)
*QUESTION NUMBER * DISTRIBUTION OF MARKS
EXPECTED / RIGHT ANSWERS / VALUE POINTS
1. প্রশ্নপত্রে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে সংশ্লিষ্ট দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে ।
(2+3=5)
উত্তর- সংকেত:
a)একটি বৃক্ষ, একটি তরুলতা, একটি রুরু হরিণ ও একটি বনময়ূর।
এক আরণ্যক শবরকে, তাদের রাজার কাছে।
b) জঙ্গলের মধ্যে কিছুদূর গিয়ে লতাগুল্মে ঢাকা পাহাড়ের নিচে পাতায় ঢাকা শিলা সরানোর পর যে
অন্ধকার সুড়ঙ্গপথ দৃশ্যমান হয়েছিল সেই পথে।
সেই অন্ধকার সুড়ঙ্গ পথে হাঁটতে গিয়ে কৃষ্ণ মাথায় আঘাত পাওয়া থেকে শবরের ত পরতায় রক্ষা পান।
Page 4
SECTION- B : (WRITING)
COMPOSITION
2. পত্র লিখন: বন্ধুকে অথবা দাদাকে। ( 1x5=5)
* চিঠির অবয়ব সংস্থানের জন্য 2 নম্বর এবং বিষয়বস্তুর জন্য 3 নম্বর।
* অবয়ব- সংস্থানের তারিখ, প্রেরকের ঠিকানা বা স্থান- নাম, সম্বোধন ও সমাপ্তিসূচক পদ থাকবে।
পত্রের শেষে মূল বিষয় থেকে কিছু দূরত্ব বজায় রেখে স্বতন্ত্রভাবে প্রাপকের নাম ঠিকানা দিতে হবে।
3. নির্ধারিত বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করবে। (যেকোনো একটি) (1x5=5)
* উপস্থাপনার ও ভাষা দক্ষতার জন্য ধার্য- 2 নম্বর।
* বিষয়বস্তুর সঠিক উপস্থাপনার জন্য ধার্য- 3 নম্বর।
a) গল্পের নাম ও চরিত্রের নাম উল্লেখ পূর্বক নিজেকে খুঁজে পাওয়ার কারণগুলি চিহ্নিত করে যুক্তিপূর্ণ
বিচার আবশ্যক।
b) টোকিও অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের নাম ও খেলার নাম উল্লেখ সহ কোন স্থান লাভ করেছে
জানানো অত্যাবশ্যক।
C) আশ্চর্যজনক ঘটনাটির বর্ণনা এবং কেন আশ্চর্যজনক তার উল্লেখ করতে হবে।
SECTION – C
GRAMMAR
4. a) বিসর্গ সন্ধির উদাহরণসহ সংজ্ঞা (3)
বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের যে সন্ধি হয় তাকে বিসর্গসন্ধি বলে। যেমন চতুঃ +টয়=
চতুষ্টয় ,
নিঃ+আনন্দ= নিরানন্দ ।
তপোবন= তপঃ+বন।
Page 5
সূত্র- পূর্বপদের শেষে যদি অ-কার ও বিসর্গ থাকে এবং পরপদের প্রথমবর্ণে যদি বর্গের
তৃতীয়,চতুর্থ,পঞ্চমবর্ণ বা য্,র্,ল্,ব্,হ্- এদের কোনও একটি থাকে তাহলে অ-কার ও বিসর্গ মিলে ও-
কার হয়,যেটি পূর্ববর্ণে যুক্ত হয়। (3)
b) সঙ্কেতসূত্র অনুসারে সন্ধির দুটি দৃষ্টান্ত- (2)
[ সঙ্কেতসূত্র অনুসারে যেকোনও সঠিক উত্তরই গ্রহণযোগ্য ]
বিসর্গ+চ— নভঃ+চর=নভশ্চর
বিসর্গ+ত— দুঃ+তর=দুস্তর
সন্ধিবিচ্ছেদ করো -- ইতস্ততঃ = ইতঃ+ততঃ (2)
সন্ধিযুক্ত করো -- নিঃ+উপমা = নিরুপমা
5.a) জটিল বাক্যের বৈশিষ্ট্য এবং একটি জটিল বাক্যের উদাহরণ -- (3)
বাক্যের মধ্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে।
প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকবে।
প্রধান খণ্ডবাক্যে একটি সমাপিকা ক্রিয়া এবং প্রতিটি অপ্রধান খণ্ডবাক্যেও একটি করে
সমাপিকা ক্রিয়া থাকায় জটিল বাক্যে অন্তত দুটি সমাপিকা ক্রিয়া থাকবেই।
উদাহরণ= যদি জেলেরা টের পেয়ে যায়, তবে আর ফিরে আসতে হবে না।
প্রশ্নপত্রে প্রদত্ত অনুচ্ছেদের মধ্যেকার একটি সরলবাক্য খুঁজে বার করে কেন সেটি সরল বাক্য তা
লিখতে হবে । (3)
তিনি সকালে উঠে নিয়মমতোই রাজসভায় যান।– সরলবাক্য। কারণ - এতে একটি উদ্দেশ্য এবং বিধেয়
অংশে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে।
b) নির্দেশানুসারে বাক্যপরিবর্তন- (2)
Page 6
বাঘ এ তল্লাটে আসেনা বলে যদিও রেঞ্জার সাহেব আশ্বাস দিলেন তবুও আমাদের শঙ্কা দূর হলো না –
জটিল বাক্য
বাঘ এ তল্লাটে আসেনা বলে রেঞ্জার সাহেব আশ্বাস দিলেন বটে কিন্তু আমাদের শঙ্কা দূর হলো না --
যৌগিক বাক্য
তাতে তার দেহ স্নিগ্ধ হলেও নির্মল হলো একথা বলতে পারিনা --- সরলবাক্য
তাতে যদিও তার দেহ স্নিগ্ধ হলো তবে নির্মল হলো একথা বলতে পারিনা -- জটিলবাক্য
SECTION-D
LITERATURE & SUPPLEMENTARY READER
6. পাঠ্য গদ্যাংশ থেকে উদ্ধৃতি ভিত্তিক প্রশ্ন (2+3=5)
'তেমনই অনায়াসে সোনাও মাড়িয়ে চলে যেতে পারি।'
উত্তর সংকেত:
a) তীর্থ ভ্রমণের প্রণামী স্বরূপ একশ এক টাকা গ্রহণের অপারগতা প্রসঙ্গে জগদীশবাবুর প্রতি
বিরাগীরূপী হরিদার এই উক্তি।
b) চরম দারিদ্র্যের মধ্যে থেকেও হরিদার নির্লোভ মানসিকতা,পার্থিব বিষয়ের প্রতি তুচ্ছতা,
চারিত্রিক সততা, সর্বোপরি বহুরূপী অভিনীত জীবনের সঙ্গে আত্মিক যোগ - প্রভৃতি বিষয়গুলির
উল্লেখ করবে।
‘ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে ?’
উত্তর সংকেত:
a) গল্পকথক ও তার বন্ধুদের জগদীশ বাবুর বাড়িতে আগত বিবাগীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে এই
প্রতিক্রিয়া।
Page 7
b) ধবধবে সাদা উত্তরীয় ও সাদা থান পরিহিত আদুড় গায়ের এক ব্যক্তি,মাথায় সাদা চুল ও ধুলো মাখা
পা। হাতের ঝোলায় সম্বল বলতে একটা মাত্র বই- গীতা। সর্বত্যাগী এই সন্ন্যাসীর দৃষ্টি ছিল অদ্ভুত
উদাস শান্ত ও উজ্জ্বল। যেন এই জগতের সীমানার ওপার থেকে হেঁটে চলে আসা প্রায় অশরীরী চেহারার
এক মানুষ।
বইয়ের বর্ণনা অনুসারে লিখবে।
7. পাঠ্য কবিতা থেকে সপ্রসঙ্গ ব্যাখ্যা। (1x5=5)
‘কিছুই কোথাও যদি নেই
তবু তো কজন আছি বাকি'
উত্তর সংকেত:
সূত্র: 'আয় আরো বেঁধে বেঁধে থাকি।' শঙ্খ ঘোষ।
প্রসঙ্গ: হিংসায় উন্মত্ত পৃথিবীতে সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার লুণ্ঠিত/আপামর জনগণের
বিপন্নতার গভীরতা, ব্যাপ্তি ও তার প্রতিরোধ।
ব্যাখ্যা: সর্বব্যাপী আগ্রাসনে দুয়ারে যখন মৃত্যু কড়া নাড়ে, তীব্র অন্ধকারে অধিকাংশ মানুষ হয়
নিমজ্জিত, সেই নৈরাশ্যজনক পরিস্থিতিতেও কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির ও
বিশ্বাসের কথা বলেন। দিনবদলের স্বপ্ন দেখেন ও দেখান ।
'একাসনে
একাকারে প্রার্থনা করছেন’
উত্তর সংকেত:
সূত্র : একাকারে। কবি সুভাষ মুখোপাধ্যায়।
প্রসঙ্গ: জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের সুখ ও শান্তির প্রসঙ্গে।
ব্যাখ্যা: জাতিবৈষম্য ও ধর্মীয় বিভেদের অসারতা বোঝাতে—দুই ভিন্ন ধর্মাবলম্বী জননীর
মঙ্গলকামনায় তাদের ধর্মীয় পরিচয় বা দূরত্ব নয়, বরং সন্তানের মঙ্গলকামনা তথা বিশ্বজোড়া
মানুষের সার্বিক মঙ্গলকামনাই প্রাধান্য পায়। কারণ জাতিবৈরিতা বা ধ্বংস কোনও ধর্মেই কাম্য নয়। ।
Page 8
8.' রাজকাহিনী' থেকে উদ্ধৃতি ভিত্তিক প্রশ্ন। (2+3=5)
'পুষ্পবতী সন্ন্যাসিনীর মতো......... আশ্রয় নিলেন’
উত্তর সংকেত:
a) শিলাদিত্যের মৃত্যু এবং বিধর্মী ম্লেচ্ছ কর্তৃক বল্লভীপুর ধ্বংস।
b) গোহের জন্ম, প্রিয় সখি ব্রাহ্মণী কমলাবতীর কাছে আশিজন বীর রাজপুতের সম্মখ ু ে গোহের
সমর্পণ, হাসিমুখে জ্বলন্ত চিতায় ঝাঁপ এবং প্রবল জয়ধ্বনি পর্যন্ত ঘটনাটি গুছিয়ে লিখতে হবে।
‘ভীলরাজ সেই ছুরি হাতে বেরিয়ে পড়লেন’
উত্তর সংকেত:
a) গোহের নামাঙ্কিত ধারালো ছুরি। গোহকে যুবরাজ করার পর।
b) ভীলরাজের সেই উদ্দেশ্য পূরণ হয় নি। ভাই মাণ্ডলিককে মারতে এসে দেখলেন পূর্বেই তার মৃত্যু
ঘটেছে, এই ঘটনাটি গুছিয়ে লিখতে হবে।
-------------------------------------------------------------------------------------------